April 6, 2026, 12:02 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগুনে পুড়ে ছাই খাগড়াছড়ির দীঘিনালার ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খাগড়াছড়ি জেলার দীঘিনালার অন্তত ৩০টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, বুধবার দিবাগত রাত পৌনে ২টায় লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে তৃপ্তি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ৭ মার্চ শর্ট সার্কিট হয়ে এবং গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেয়া আগুনে লারমা স্কয়ারের শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে প্রায় চার কোটি টাকা ক্ষতি হয়।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর বিকেলে পাহাড়ি-বাঙালি সহিংসতায় আগুনে লারমা স্কয়ার বাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয় সকল সম্প্রদায়ের শতাধিক পরিবার। ঘটনার ছয় মাসের মাথায় আবারও লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page