April 2, 2026, 2:51 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

আজকের মধ্যে ভাতার আদেশ জারি না হলে আগামী সপ্তাহ থেকে সচিবালয়ে কর্মবিরতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে দাবি আদায়ও করে নিয়েছেন। তবে এখনও সরকারি আদেশ জারি হয়নি। তাই ফের আন্দোলনে নেমেছে কর্মচারীরা।

বৃহস্পতিবারও সচিবালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা। এসময় নানা স্লোগানও দেওয়া হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মধ্যে সরকারি আদেশ জারি না হলে, আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাবেন তারা।

এরআগে, গতকাল একই দাবিতে প্রায় ৬ ঘণ্টা অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন বিক্ষোভকারীরা। পরে পুলিশি কড়া পাহারায় তিনি রাত আটটার দিকে বের হন। এরআগে, আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে–এমন বার্তা পাঠানো হয়।

কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে গতকাল রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তীব্র উত্তেজনার মধ্যে রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page