March 26, 2026, 10:10 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

আজ ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আমিরাতে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে বসছেন। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এই প্রথম তিন দেশের প্রতিনিধিদের একসঙ্গে বৈঠক হচ্ছে। আবুধাবিতে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন গোয়েন্দা সংস্থার প্রধান অ্যাডমিরাল ইগর কস্ত্যুকভ। ইউক্রেনের দলে থাকছেন প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রধান ও সেনাপ্রধান আন্দ্রি হনাতভ। যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, আলোচনার মূল জটিলতা এখনও ভূখণ্ড ইস্যুতে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে রয়েছে।

ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় কার্যকরী দলের প্রথম বৈঠক আবুধাবিতে অনুষ্ঠিত হবে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

তবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আলোচনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এ বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনা দুই দিন ধরে চলবে।

শুক্রবার আবুধাবিতে উইটকফ, কুশনার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রাশিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জেনারেল ইগর কোস্তিউকভ, যিনি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর পরিচালক।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির জন্য চাপ দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দূতরা কিয়েভ ও মস্কোর মধ্যে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page