September 19, 2026, 12:34 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আজ ভিডিও বার্তায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন গুলিবিদ্ধ ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের স্থানীয় সময় বিকেল ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন গুলিবিদ্ধ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিও বার্তায় তিনি বক্তব্য রাখবেন বলে টুইটবার্তায় জানিয়েছে পিটিআই পেশোয়ার। খবর ডন।

বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লং মার্চে হামলাকারীদের ছোড়া গুলিতে আহত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান। পায়ে দুইটি গুলি লাগলে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারে এখন শঙ্কামুক্ত আছেন বলে জানান চিকিৎসকরা।

ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার জুমা নামাজের পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। টুইটারে পিটিআইয়ের নেতা আসাদ উমর জানান, শুক্রবার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ এবং ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে। বিভিন্ন শহরে দলীয় সমর্থকদের অংশ নিতে দেখা যায়।

ইমরান খানের ওপর হামলায় গ্রেফতার হওয়া একমাত্র সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও বক্তব্য প্রকাশ হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি দাবি করেছে, জনগণকে বিভ্রান্ত করায় ইমরানকে হত্যার চেষ্টা করেছে সে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page