October 8, 2026, 4:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

আজ মেজর (অব.) আবদুল মান্নানের ৮৫তম জন্মদিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সানম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নানের ৮৫তম জন্মদিন আজ ১৫ সেপ্টেম্বর।

১৯৪২ সালে নোয়াখালী জেলার সোনাপুরের দক্ষিণের চর শুল্যকিয়া ইউনিয়নের ইসহাকপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল মান্নান। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়।

তিনি নোয়াখালী জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ফেনী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। ১৯৬২ সালে পাকিস্তান সামরিক শিক্ষালয়, কাকুল থেকে কমিশন্ড অফিসার হিসেবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১৯৭৪ সালে অবসর গ্রহণ করেন।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি ব্যবসা ও শিল্পক্ষেত্রে যুক্ত হন। ১৯৭৪ সালে আজিম মান্নান লিমিটেডের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মধ্যে বাংলালায়ন ওয়াইম্যাক্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেড এবং আজিম মান্নান গার্মেন্টস লিমিটেড উল্লেখযোগ্য। এছাড়া বীমা, পানীয়, বিমান পরিবহন, ওষুধ, তৈরি পোশাক, সোয়েটার, রাসায়নিক ও বস্ত্রশিল্পসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।

১৯৯০ সালে আবদুল মান্নান রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে তিনি শেখ হাসিনাকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই সময়ে তিনি বস্ত্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশ থেকে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যবসা ও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে। তিনি স্কুল-কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি ‘সেভ দ্য মাদার অ্যান্ড চিলড্রেন’ কর্মসূচির মাধ্যমে ১০ জেলায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেন। দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেন ‘মান্নান ফাউন্ডেশন’। এছাড়া গ্রামের দরিদ্র মানুষের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় ‘ডাবি’ প্রতিষ্ঠা করেন।

শারীরিক অসুস্থতার কারণে মেজর (অব.) আবদুল মান্নান বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জন্মদিন উপলক্ষে পরিবার, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।



Our Like Page