November 2, 2026, 11:40 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আজ রাত ৮টার মধ্যে বাংলাদেশী হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বছরের হজের জন্য পবিত্র মক্কায় ১হাজার ২৬৫ ও মদিনায় ৯৩ জন বাংলাদেশী হজযাত্রীর বাড়িভাড়া করেনি ২০টি এজেন্সি। তাই এসব হজযাত্রীর বাড়িভাড়ার সব প্রক্রিয়া সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৩ মার্চ) রাতে ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২৫ সনের হজে ৭০টি লিড এজেন্সির অধীনে আরও ৬৮৩টি এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুসারে প্রথমে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি সম্পন্ন করার সময় নির্ধারিত ছিল। সৌদি সরকার পরে পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য পবিত্র মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া করার জন্য ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ায়। ওই সময়ের মধ্যে যেসব এজেন্সি পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য আরও ১০ দিন অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে চুক্তি করার জন্য সময় বাড়ানো হয়। তবে সৌদি সরকার রবিবার (১৩ এপ্রিল) তাসরিয়া প্রাপ্ত বাড়ি ভাড়ার অপশন বন্ধ করে দিয়েছে। ফলে এখন সর্বশেষ সুযোগ হিসেবে মক্কা ও মদিনায় তানসিয়া প্রাপ্ত অর্থাৎ শুধু হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

এমন অনিশ্চিত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় সব এজেন্সি/লিড এজেন্সিকে নিয়ে বারবার সভা করে, চিঠি দিয়ে এবং মোবাইল ফোনে মেসেজ দিয়ে এজেন্সিগুলোকে অনুরোধ করার পরও ২০টি লিড এজেন্সি মক্কায় ১২৬৫ জনের ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করেনি। এর ফলে এসব এজেন্সির মাধ্যমে নিবন্ধিত উল্লেখিত হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এজেন্সির অবহেলার কারণে কেউ হজে যেতে না পারলে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

এদিকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত রয়েছে।

এ অবস্থায় ২০টি লিড এজেন্সিকে মক্কায় অবশিষ্ট ১২৬৫ জনের ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়ার প্রক্রিয়া ১৪ এপ্রিল রাত ৮টার মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

  

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page