October 14, 2026, 11:05 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আত্মঘাতী ড্রোন দিয়ে পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন : জার্মান মিডিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন। একটি জার্মান মিডিয়া এ খবর দিয়ে লিখেছে: ইউক্রেন ১৭ কিলোগ্রাম বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করেছিল।

ফারস বার্তা সংস্থা জার্মানির বিল্ড পত্রিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে। বিল্ড লিখেছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ড্রোনটি লক্ষ্যবস্তু থেকে কয়েক মাইল দূরে বিধ্বস্ত হওয়ায় কিয়েভের ওই হত্যা পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে।

বিল্ড আরও জানায় গত রোববার ইউক্রেনীয় বাহিনী ১৭ কেজি সি-ফোর বিস্ফোরক বোঝাই একটি ইউ,জে-২২ ড্রোন আকাশে ওড়ায়। মস্কোর কাছে নবনির্মিত শিল্প নগরী রুদনেভের লক্ষ্যে ওই ড্রোন উড্ডয়ন করানো হয়েছিল। রুদনেভ শিল্প-শহর পরিদর্শনে যাওয়ার কথা ছিল পুতিনের। কিন্তু ড্রোনটি ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছানোর আগেই তার নির্ধারিত গন্তব্য থেকে কয়েক মাইল দূরে বিধ্বস্ত হয়ে যায়। ইউক্রেনীয় অ্যাক্টিভিস্ট ইউরি রোমানেনকোর একটি টুইট বার্তা উদ্ধৃত করে ওই খবর দিয়েছে বিল্ড।

বিল্ডের এই প্রতিবেদন সম্পর্কে কিয়েভ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করে নি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page