November 26, 2026, 10:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আত্মসমর্পণকারী রুশ সেনাদের ঘাতকদের শাস্তি দেবে মস্কো : দিমিত্রি পেসকভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পনকারী একদল রুশ সেনার ঘাতকদের শাস্তি দেয়ার প্রত্যয় জানিয়েছে রাশিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুশ সেনাদের হত্যা করার দৃশ্য প্রচারিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি সোমবার মস্কোয় সাংবাদিকদের বলেন, নিঃসন্দেহে রাশিয়া এই ‘অপরাধী চক্রকে’ খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেবে। গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর একদল রুশ সেনার লাশ পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ইউক্রেন দাবি করেছে, এসব রুশ সেনা ‘ভুয়া’ আত্মসমর্পণ করেছিল। তবে তাদেরকে হত্যা করার দায় স্বীকার করেনি ইউক্রেনের সেনারা।

দিমিত্রি পেসকভ বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় এই অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাবে।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। ওই মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে বলেছে, অন্তত ১০ রুশ সেনাকে আত্মসমর্পণের পর ‘পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে’ হত্যা করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মাথায় গুলি করে ওই সেনাদের হত্যাকাণ্ডের সময় এক বীভৎস দৃশ্যের অবতারণা হয়। বিবৃতিতে আরো বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে এটি প্রথম এবং একমাত্র যুদ্ধাপরাধ নয়।

জাতিসংঘ আলোচ্য ভিডিওটি পর্যালোচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। ওই বিশ্ব সংস্থা রাশিয়ার চলমান সামরিক অভিযানের সময় যুদ্ধাপরাধ করার জন্য রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সেনাবাহিনীকে দায়ী করেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page