November 11, 2026, 11:26 am
শিরোনামঃ
কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

আদালতে ইমরান খান ; দরজা ভেঙে বাড়িতে ঢুকল পুলিশ (ভিডিও লিঙ্ক নিচে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবনে হানা দিয়েছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) তোষাখানা মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতের উদ্দেশ্যে নিজ বাড়ি জামান পার্ক থেকে বের হন ইমরান। এরপরই তার বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) পুলিশের হানা দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, তার বাড়ির আঙ্গিনায় থাকা নেতা-কর্মীদের পেটাচ্ছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ঘটনার নিন্দা জানিয়ে একটি টুইট করেছেন ইমরান খান। সেখানে তিনি লিখেছেন, ‘আমার জামান পার্কের বাড়িতে পুলিশ হামলা চালিয়েছে, যখন বাড়িতে শুধুমাত্র বুশরা বিবি একা ছিলেন। কোন আইনের ভিত্তিতে তারা এটি করছে? এটি লন্ডন পরিকল্পনার অংশ। যার মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে।’

তোষাখানা মামলায় হাজিরা না দেওয়ায় এর আগে দুইবার ইমরান খানকে আটক করতে তার বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পিটিআই কর্মীদের বাধা উপেক্ষা করে ইমরান খানের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ছেন পুলিশ সদস্যরা।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসেবে পাওয়া উপহারগুলো রাষ্ট্রীয় কোষাগার তোষাখানা থেকে নিয়ে সেগুলো বিক্রি করেছেন তিনি। তবে ইমরান এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। এ অভিযোগের ভিত্তিতে দেশটির নির্বাচন কমিশন তার বিরুদ্ধে তোষাখানা মামলা করে।

আদালতে উপস্থিত না হওয়ায় গত ফেব্রুয়ারিতে ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসলামাবাদের দায়রা আদালত। কিন্তু গতকাল শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট ১৮ মার্চ পর্যন্ত পরোয়ানা স্থগিত করেন।

ইমরানের দাবি বর্তমান সরকার তাকে গ্রেপ্তার করতে চায়, যেন আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে না পারেন।

শনিবার লাহোর থেকে ইসলামাবাদের আদালতে যাওয়ার আগে ইমরান খান জানান, তিনি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছেন। যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে এ কমিটি সব সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ৯৪টি মামলা দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

https://twitter.com/i/status/1637007871580811269

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page