November 11, 2026, 10:57 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানের মাজারি শরীফে দায়েশের আস্তানায় তালেবানের হামলা ; সন্ত্রাসী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আস্তানায় হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তালেবান অভিযানে বেশ কয়েকজন দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাজারি শরীফ শহরের কয়েকটি এলাকায় তালেবান এসব অভিযান পরিচালনা করে।

জবিউল্লাহ মুজাহিদ জানান, দায়েশ-বিরোধী অভিযানে তালেবান ফোর্সের একজন সদস্য আহত হয়েছেন।

এদিকে, বাল্খ প্রদেশের পুলিশের মুখ্যমন্ত্রী মোহাম্মাদ আসিফ ওয়াজির আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অভিযানে দায়েশের তিনটি আস্তানা ধ্বংস হয়েছে। হামলায় নিহতরা সবাই তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাগরিক।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page