October 17, 2026, 7:39 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর বেআইনি হত্যার অভিযোগের তদন্ত শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে ব্রিটিশ সেনা সদস্যদের বেআইনি হত্যাকাণ্ডের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনী ও দেশের সুনাম রক্ষার জন্য এ তদন্তের প্রয়োজন ছিল বলে মনে করা হচ্ছে।

২০১০ সালের মাঝামাঝি থেকে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে মোতায়েন ব্রিটিশ স্পেশাল ফোর্সেস (কমান্ডো) বাহিনীর পরিচালিত রাতের অভিযানগুলোর ব্যাপারে এই তদন্তে অনুসন্ধান চালানো হবে।

আইন বহির্ভূত হত্যা এবং সেগুলোকে পরবর্তীকালে ধামাচাপা দেওয়া- দুটি অভিযোগই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

লর্ড জাস্টিস হ্যাডন-কেভ বলেছেন, এটি স্পষ্টতই গুরুত্বপূর্ণ যে আইন ভঙ্গ করেছে যে তাকে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং একইভাবে, যারা কোনো দোষ করেননি তাদের মাথার ওপর থেকেও সন্দেহের কালো মেঘ দূর করতে হবে।

আইনি হত্যাকাণ্ডের অভিযোগগুলো তদন্ত করতে এর আগে ২০১৪ সালেও তদন্ত করেছিল রয়্যাল মিলিটারি পুলিশ। কিন্তু কোনো অভিযোগ গঠন ছাড়াই ২০১৯ সালে ওই তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগ সে সময়ে বলেছিল, ৬০০টিরও বেশি কথিত অভিযোগ থাকলেও অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি।  বিবিসি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page