February 12, 2026, 3:36 pm
শিরোনামঃ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

আবারও ট্রাম্পের ওপর হমলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ফ্লোরিডায় তার গল্ফ মাঠে গল্ফ খেলার সময় অজ্ঞাত বন্দুধারীর হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এদিকে এফবিআই বলেছে, আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি নিরাপদ এবং অক্ষত আছেন।
গোয়েন্দা সংস্থার এজেন্টরা জানিয়েছেন, ট্রাম্পের গল্ফ কোর্স থেকে কয়েকশ’ গজ দূরে ঝোপের মধ্যে থেকে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময় গোয়েন্দা সংস্থার এক বা একাধিক সদস্য ‘বন্দুকধারীর ওপর গুলি বর্ষণ করে’।
আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে একটি একে-৪৭ স্টাইলের অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য জিনিসপত্র রেখে কালো রংয়ের একটি গাড়িতে করে পালিয়ে যায়। কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে গুলি করার মাত্র দুই মাস পর তার ওপর ফের হামলা হলো। ঐ সময় তার ডান কানে সামান্য আঘাত লেগেছিল।
আগামী ৫ নভেম্বরের নির্বাচনের আগে মাত্র সাত সপ্তাহের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এদিকে পাম বীচ কাউন্টির শেরিফ রিক ব্রাডশ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সন্দেহভাজন এক ব্যক্তিকে
আটক করেছি।’
ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চিয়াং এক বিবৃতিতে বলেছেন, ‘বন্দুকধারীর হামলার পর ট্রাম্প নিরাপদে আছেন।’ এদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস তার রাজনৈতিক প্রতিদ্বন্ধী শঙ্কামুক্ত থাকায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
ট্রাম্প নিজেই তার ওয়েবসাইটে এক বনীতে বলেছেন, ‘ভয় নেই! আমি নিরাপদে এবং ভালো আছি, কেউ আহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ!’

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page