November 1, 2026, 1:10 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
এইমাত্রপাওয়াঃ

আবারও বাড়লো সিলিন্ডার ভর্তি গ্যাসের দাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অক্টোবর মাসে দাম কমার পর নভেম্বরে আবার বাড়লো এলপিজির দাম। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে ডলার ও জ্বালানির দামের সংকটের মধ্যে এলপিজির দাম ওঠানামা করছে। এই পরিস্থিতিতে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে প্রতি কেজিতে এলপিজির দাম বাড়লো ৩ টাকা ২৫ পয়সা। এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়লো ৫১ টাকা। একইভাবে দাম বাড়লো অটোগ্যাসেরও।

বুধবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত নতুন দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। এ সময় সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ২৬ পয়সা, যা অক্টোবর মাসে ছিল ১০১ টাকা ১ পয়সা, এর আগে সেপ্টেম্বর মাসে ছিল ১০২ টাকা ৮৮ পয়সা। এদিকে ১২ কেজি সিলিন্ডার নভেম্বর মাসে দাম ১ হাজার ২৫১ টাকা ঠিক হয়েছে, যা অক্টোবর মাসে ছিল ১ হাজার ২০০ টাকা, এর আগে সেপ্টেম্বর মাসে ছিল ১ হাজার ২৩৫ টাকা।

এদিকে নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা অক্টোবর মাসে ছিল ৫৫ টাকা ৯২ পয়সা, সেপ্টেম্বরে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। এই হিসাবে অক্টোবরের তুলনায় নাম নভেম্বরে দাম বেড়েছে ২ টাকা ৩৬ পয়সা।

তবে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম প্রায় একই আছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম অক্টোবরে দাম ছিল শূন্য দশমিক ২১ টাকা, এবার তা শূন্য দশমিক ২২ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬১০ মার্কিন ডলার এবং ৬১০ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬১০ মার্কিন ডলার বিবেচনায় এই দাম নির্ধারণ করেছে কমিশন।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। তাই সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘ডলারের দাম বাড়ায় এবার এলপিজির দাম কিছুটা বেড়েছে। এলসি রেট অনুযায়ী এবার ডলারের দাম ধরা হয়েছে ১০৬ টাকা, যা বাংলাদেশ ব্যাংকের রেট অনুযায়ী ১০৬ টাকা ৯০ পয়সা।’

কমিশনের নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি হয় না বলে সম্মেলনে বরাবরের মতো অভিযোগ করা হলে কমিশনের চেয়ারম্যান বলেন, ‌‘আমরা লিখিত অভিযোগ না পেলে এই বিষয়ে কোনও উদ্যোগ নিতে পারি না। কমিশনের আইনেও এটা করা যায় না। অন্য কোম্পানিগুলোর মতো স্বতঃপ্রণোদিত হয়ে আমরা অভিযান পরিচালনা করতে পারি না।’

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page