November 5, 2026, 5:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

আবারও সংঘর্ষে জড়াল আজারবাইজান ও আর্মেনিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিতর্কিত নাগোর্নো ও কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে সীমান্তবর্তী দেশ আজারবাইজান ও আর্মেনিয়া ফের সংঘর্ষে লিপ্ত হয়েছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার (১১ নভেম্বর) ভোরে নাগোরনো ও কারাবাখের দুইটি এলাকায় তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের ওপর হামলার আর্মেনিয়া বাহিনী। রিপাবলিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এরআগে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও এখনও উত্তেজনার সম্পূর্ণ অবসান হয়নি। মাঝে মধ্যেই দুই দেশের সেনারা পরস্পরকে শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করে থাকে।

এদিকে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বৃহস্পতিবার (১০ নভেম্বর) নাগোরনো ও কারাবাখ অঞ্চলের আশেপাশে অস্ত্র মুক্ত অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এই অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনের পক্ষ থেকে নিশ্চয়তা বিধানের কথা বলা হয়েছে।

কারাবাখে আর্মেনিয়া সশস্ত্র সেনা পাঠিয়েছে বলে আজারবাইজান যে দাবি করেছে তা নাকচ করেছেন পাশিনিয়ান। তিনি জানান, সেখানে স্থানীয় জনগণ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। সেখানে আর্মেনীয় সেনাদের পাঠানো হয়নি।

তিনি কারাবাখের কয়েকটি গ্রাম থেকে আজারবাইজানের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এইসব গ্রামে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। সেখানকার দায়িত্ব শান্তিরক্ষী বাহিনীর, আজারবাইজানের সেনাবাহিনী সেখানে মোতায়েন থাকতে পারে না।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজারবাইজানের সেনাবাহিনীর গুলিতে তাদের বেশ কয়েকজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page