October 13, 2026, 3:27 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

আমরা পুতিনকে হত্যা করতে চাই : ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। এছাড়া, রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে তিনি জানান।

জার্মানির গণমাধ্যম ডাই ওয়েল্টকে দেয়া সাক্ষাৎকারে স্কিবিটস্কি এসব কথা বলেন। গণমাধ্যমটির পক্ষ তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কিনা। জবাবে স্কিবিটস্কি বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেখছেন যে, আমরা দিন দিন তার কাছে চলে আসছি।”

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন, তবে তিনি এখন মাথা বের করতে শুরু করেছেন।”

তিনি বলেন, পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারে না যে, এই ব্যক্তি সত্যি পুতিন কিনা।

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান আরো বলেন, তার অধস্তন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টা করেছে। এছাড়া, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page