October 17, 2026, 1:08 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া : ল্যাভরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আমেরিকা সফরে যাওয়ার জন্য যেসব সাংবাদিক ভিসার আবেদন করেছিলেন তাদের সে আবেদন নাকচ করেছে ওয়াশিংটন। এর তীব্র নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “বিষয়টি আমরা কখনো ভুলবো না, আমরা কখনো ক্ষমা করবো না।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি হিসেবে রাশিয়া বর্তমানে দায়িত্ব পালন করছে এবং নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করার জন্য ল্যাভরভ নিউ ইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার সফরসঙ্গী হিসেবে রাশিয়ার বেশ কয়েকজন সাংবাদিকও আমেরিকা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন।
সাংবাদিকদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করার এই মার্কিন সিদ্ধান্তকে ‘বোকামি’ বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। তিনি বলেন, “একটি দেশ নিজেকে শক্তিশালী, স্মার্ট, মুক্ত এবং স্বচ্ছ বলে দাবি করে অথচ তারা সাংবাদিকদের ভিসা দিল না। এর ভেতর দিয়ে আমেরিকার বাক স্বাধীনতা নিশ্চিত করার ফাঁকাবুলি পরিষ্কার হয়ে গেল।”
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও এর আগে এই ভিসা দানে আমেরিকার অস্বীকৃতির কঠোর সমালোচনা করে বলেছেন, এটি বাক স্বাধীনতার চরম লঙ্ঘন।
অন্যদিকে, ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস টুইটারে দেয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সাংবাদিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে আবারো আমেরিকা জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে করা চুক্তি লংঘন করল।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page