September 19, 2026, 3:55 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার অনুসারী হওয়ার জন্য ইউরোপকে মার্কিন চাপ প্রতিরোধ করতে হবে : ম্যাঁক্রন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ান প্রশ্নে চীনের সঙ্গে আমেরিকা যে যুদ্ধংদেহী নীতি গ্রহণ করেছে তার থেকে নিজেকে দূরে রাখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। তিনি গত রোববার মার্কিন নিউজ সাইট পলিটিকোকে বলেছেন, পশ্চিম ইউরোপের অবশ্যই কৌশলগত স্বাধীন নীতি অনুসরণ করা উচিত এবং আমেরিকার পক্ষে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত।

ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও এই ধরনের বক্তব্য দিয়েছেন কিন্তু ইউক্রেন সংকটে ঠিকই ওয়াশিংটনের নেতৃত্ব অনুসরণ করছেন তিনি।

চলতি সপ্তাহে চীন সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট পলিটিকোকে বলেন, “যে সংকট আমাদের না, তাতে জড়িয়ে পড়লে ইউরোপের সামনে বিরাট বড় ঝুঁকি চলে আসবে।” সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইউরোপকে অবশ্যই আমেরিকার ওপর নির্ভরতা কমাতে হবে এবং চীন ও আমেরিকার মধ্যকার দ্বন্দ্বে জড়ানোর বিষয়টি এড়িয়ে যেতে হবে।

সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রোন বলেন, “প্যারাডক্স হচ্ছে আমরা বিশ্বাস করি যে, আমরা নিতান্তই আমেরিকার অনুসারী। কিন্তু ইউরোপীয়দেরকে যে প্রশ্নের উত্তর দেয়া প্রয়োজন তা হচ্ছে তাইওয়ান সংকটে জড়িয়ে পড়ার বিষয়টি কি আমাদের স্বার্থে?”

তিনি নিজেই এ প্রশ্নের ‘না’ বোধক উত্তর দিয়ে বলেন, “আমাদের জন্য সবচেয়ে খারাপ হবে যদি আমরা মনে করি যে, আমাদেরকে এই সংঘাতে আমেরিকাকে অনুসরণ করা উচিত।”

একইভাবে তিনি মার্কিন ডলারের ওপর ইউরোপীয়দের নির্ভরতা কমানোর পরামর্শ দেন। ইউক্রেন সংঘাত শুরুর পর রাশিয়া এবং চীন এই লক্ষ্য অর্জনের নীতিই অনুসরণ করে চলেছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page