October 1, 2026, 2:34 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার ইলিনয়ে শ্বেতাঙ্গ উগ্রবাদীর ছুরির আঘাতে ৬ বছরের ফিলিস্তিনি শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে ৭১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ উগ্রবাদী ৬ বছরের এক ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে গুলি করে হত্যা করেছে। শিশুটিকে ওই ব্যক্তি ২৬ বার ছুরি দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় শিশুটির মা গুরুতরভাবে আহত হয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন দখলদার ইসরাইল লাগাতার হামলা চালিয়ে শত শত মানুষকে প্রতিদিন হত্যা করছে এবং মার্কিন গণমাধ্যমগুলো যখন অব্যাহতভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে তখন শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিশুটিকে হত্যা ও তার মাকে মারাত্মকভাবে আহত করার পর উগ্রবাদী শ্বেতাঙ্গের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। শিশুটির মাকেও ছুরি দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে তবে আশা করা হচ্ছে- তিনি বেঁচে যাবেন।

শিকাগো থেকে ৪০ মাইল দূরের প্লেইনফিল্ড উপশহরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। হত্যাকাণ্ডের সময় উগ্রবাদী শ্বেতাঙ্গ লোকটি চিৎকার করে বলেছে, “তোমরা মুসলমান, তোমাদেরকে অবশ্যই মরতে হবে।”

দ্য কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) শিকাগো চ্যাপ্টারের পরিচালক আহমেদ রিহাব এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত। আমরা নিষ্পাপ শিশু ও তার মায়ের জন্য প্রার্থনা করছি।’

সংস্থাটি নিহত বালক ওয়াদিয়া আল-ফাইউমি ও তার মা হানান শাহিনের পরিচয় প্রকাশ করে। তারা জানায়, মাত্র কয়েক সপ্তাহ আগেই শিশুটি তার ষষ্ঠ জন্মদিন পালন করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page