October 18, 2026, 4:12 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে এক সৌদি নাগরিকের ২১ বছর পর মুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৯/১১ এর টুইন টাওয়ার হামলায় জড়িত সন্দেহে পাকিস্তান থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। তারপর থেকে যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো কারাগারে ঘাসান আল শারবির প্রতিটি দিন কেটেছে নিজের দেশ সৌদি আরবে ফেরার অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হলো।

বুধবার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানান, আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে আটক সৌদি নাগরিক ঘাসান আল শারবিকে তার দেশে পাঠানো হয়েছে। আল শারবিকে ২০০২ সালে পাকিস্তানের ফয়সলাবাদ থেকে গ্রেফতার করা হয়। শুরুতে ফয়সলাবাদ কারাগারেই ছিলেন তিনি।

পরে সৌদি এই প্রকৌশলীকে নিয়ে যাওয়া হয় গুয়ানতানামো কারাগারে। তাকে সন্দেহ করার কারণ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ৯/১১ এর হামলার জন্য বিমান ছিনতাই করা দুই আল কায়েদা সদস্যের সঙ্গে তার বন্ধুত্ব ছিল।

ওই দুই আল কায়েদা সদস্যের সঙ্গে একই ফ্লাইট স্কুলে ক্লাসও করেছেন তিনি। ৯/১১ হামলার পর পাকিস্তানে চলে যান ঘাসান আল শারবি। ২০০২ সালে ফয়সলাবাদ থেকে তাকে গ্রেফতার করার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, আল শারবি বোমা বানানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে গিয়েছেন।

তবে ২০০৮ সালে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়। কিন্তু তারপরও ছাড়া পাননি আল শারবি। দীর্ঘ ২১ বছর বিনা বিচারে গুয়ানতামো বে এর যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি সংলগ্ন কারাগারে থাকতে হয় তাকে।

আল শারবিকে এতদিন পর সৌদি আরবে ফেরানোর কারণ জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তথ্যানুসন্ধান করে দেখা গেছে, তিনি এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি নন, তাই তাকে গুয়ানতানামো থেকে মুক্তি দেয়া হলো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ডিওডি আরো জানিয়েছে, দেশে ফেরানো হলেও আল শারাবির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে এবং নিজের সম্পর্কে কিছু তথ্য যুক্তরাষ্ট্রকে জানানোর শর্তও মানতে হবে তাকে।

৯/১১ হামলার সঙ্গে জড়িতদের বেশির ভাগই ছিলেন সৌদি আরবের নাগরিক। গুয়ানতানামোয় এক সময় মোট ৮০০ কয়েদি ছিল। তবে আল শারবি সৌদি আরবে ফেরায় সেখানে আর ৩১ জন কারাবন্দি রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page