August 7, 2026, 10:31 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার ভুল হিসাব নিকাশের জন্য পরমাণু সমঝোতায় অচলাবস্থা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য আমেরিকার ভুল হিসাব নিকাশ দায়ী। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল (মঙ্গলবার) এক উচ্চ পর্যায়ের নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, ওয়াশিংটন যে নীতি অনুসরণ করছে তাতে এই অচলাবস্থা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। পরমাণু সমঝোতার বিষয়ে ভবিষ্যতে কোনো আলোচনায় যেতে হলে আমেরিকার ব্যাপারে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালে আমেরিকা যে পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে তা পুনর্বহাল করতে হলে সামান্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা শেষ করলেই চলে। পূর্বশর্ত ছাড়া শুধুমাত্র সদিচ্ছা এবং প্রতিশ্রুতি থাকলেই পরমাণু সমঝোতা সংক্রান্ত চূড়ান্ত পদক্ষেপ নেয়া সম্ভব। এ বিষয়ে আমেরিকার সদিচ্ছা যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। আমেরিকা যদি সে পথে এগিয়ে যায় তাহলে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page