September 19, 2026, 4:12 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার মধ্যবর্তি নির্বাচন ; অ্যারিজোনায় জালিয়াতির অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্বাচনে জালিয়াতি এবং ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বিশেষ করে ম্যারিকোপা কাউন্টিতে, যেখানে ফিনিক্স ও রাজ্যের জনসংখ্যার প্রায় ৬০ শতাধিক বসবাস করে। ইতিমধ্যেই নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি, ভুল তথ্য ও জালিয়াতির মিথ্যা দাবি প্রসারিত হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই মিথ্যা অপপ্রচারের ফলে নির্বাচনের প্রাক্কালে সহিংসতায় পরিণত হতে পারে। ২০২০ সালে ষড়যন্ত্রের তত্ত্ব এবং নির্বাচনী জালিয়াতির মিথ্যা অভিযোগ ধরা পড়ে। এরফলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কয়েকশত সমর্থক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ম্যারিকোপা কাউন্টি ট্যাবুলেশন ও নির্বাচন কেন্দ্রের বাইরে কয়েকদিন ধরে প্রতিবাদ করেছিল।

এবার সহিংসতা এড়াতে কর্মকর্তারা প্রস্তুত এবং তারা ভোটারদের আশ্বস্ত করছেন যে সমস্ত ব্যালট যাচাই করা হয়েছে। ট্যাবুলেশন মেশিন পরীক্ষা করা হয়েছে। এছাড়াও অসঙ্গতি পরীক্ষা করার জন্য হাতেও গণনা করা হচ্ছে। একটি দ্বিদলীয় দল সবকিছু পর্যবেক্ষণ করছে এবং সমস্ত গণনা লাইভ স্ট্রিম করা হচ্ছে।

তবুও ভোটাররা জানিয়েছেন, তাদের ব্যালট ফেলে দেওয়ার সময় সশস্ত্র নির্বাচন পর্যবেক্ষকরা তাদের ছবি তুলছেন এবং তাদের ভয় দেখানো হচ্ছে। বেশ কয়েকজন ভোটাররা বিবিসিকে বলেছেন তাদের বন্ধু ও আত্মীয় স্বজনদের মধ্যে যারা ভোট দিতে খুব ভয় পান, তারা এই প্রক্রিয়ার অংশ নিতে চান না।

ম্যারিকোপা কাউন্টি শেরিফ পল পেনজোন এই দাবি অস্বীকার করে জানান, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন অফিসের চারপাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা যে কোনো ঘটনা মোকাবিলা করতে প্রস্তুত।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page