October 16, 2026, 10:09 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য চীন প্রস্তুত : বেইজিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওইয়ি ফেঙহে বলেছেন, দেশের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চীন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম ন্যাশনাল কংগ্রেসের অবকাশে গতকাল (বুধবার) রাজধানীর বেইজিংয়ে এই ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী ওইয়ি ফেঙহে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীন মারাত্মক উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে এবং ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সামরিক বাহিনীকে প্রেসিডেন্টের নির্দেশনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, সেনাবাহিনীকে শক্তি অর্জন এবং যুদ্ধ বিজয়ের সক্ষমতা উন্নত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য সামরিক বাহিনীকে উচ্চমাত্রায় সর্তক থাকতে হবে এবং সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

চীনা কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে গত রোববার চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন, স্বায়ত্তশাসিত তাইওয়ান দ্বীপকে চীনের মূল ভূখণ্ডের সাথে পুনঃএকত্রিকরণ করা হবে। এতে যদি তাইওয়ানের বিরুদ্ধে বল প্রয়োগ করার প্রয়োজন হয় বেইজিং তাই করবে।

তাইওয়ানকে বেইজিং নিজের ভূখণ্ড মনে করে এবং এক চীন নীতি অনুসরণ করেন। বিশ্বের দুই একটি দেশ বাদে প্রায় সব দেশই চীনের এই নীতিকে সমর্থন করে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page