October 17, 2026, 7:41 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ও ইউরোপীয়রা ফরাসি পুলিশের নৃশংসতা চোখে দেখে না : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: পশ্চিমা মানবাধিকারের দাবিদাররা ফ্রান্সে পুলিশের সহিংসতা চোখে দেখে না। ফরাসি পুলিশ সেদেশের বিক্ষোভকারীদের ওপর চরম নৃশংসতা দেখিয়েছে।

পেনশন সংস্কার নামে পরিচিত একটি বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর পুলিশ ব্যাপক সহিংসতা চালিয়েছে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় নাসের কানয়ানি বলেছেন: আমেরিকা কিংবা ইউরোপীয়রা ফ্রান্স পুলিশের ওই নৃশংসতা চোখে দেখে না।

ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে গতকাল সন্ধ্যায় পুলিশ আবারও বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালিয়েছে। বিএফএম টিভি জানায় কোনোরকম উত্তেজনা ছাড়াই গতকাল প্যারিসের রিপাবলিক স্কোয়ারে বিক্ষোভ শুরু হয়েছিল। পরবর্তীকালে রাত ৮ টার দিকে পুলিশের সঙ্গে সেখানে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। ফরাসি এই মিডিয়া আরও জানায় পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তার প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা ডাস্টবিনগুলোতে আগুন জ্বালিয়ে দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (বুধবার) পুলিশি সহিংসতার একটি ভিডিও প্রকাশ করে একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন: বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফরাসি পুলিশের সহিংস আচরণ ওয়াশিংটনের মানবাধিকারের দাবিদাররা দেখতে পায় না। ইউরোপের রাজধানীগুলোতেও ওই ঘটনা কারও নজরে পড়ে না। কেননা তারা তো সবসময় অন্যান্য দেশের দিকে তাকিয়ে থাকে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page