November 4, 2026, 12:11 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের উদ্যোগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানবিরোধী প্রস্তাব পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের মিটিংয়ে ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এই প্রস্তাব উত্থাপনকারী দেশগুলো ইরানে দাঙ্গা ছড়িয়ে দিয়ে এদেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) আইএইএ’র নির্বাহী বোর্ডে পশ্চিমা দেশগুলোর আনীত প্রস্তাবটি পাস হয় যেখানে ওই বিশ্ব সংস্থাকে ইরান প্রয়োজনীয় সহযোগিতা করছে না বলে অভিযোগ আনা হয়। আমিরকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিয়েছে রাশিয়া ও চীন। গত ছয় মাসে চীন ও রাশিয়া দ্বিতীয়বারের মতো আইএইএ’র কোনো ভোটাভুটিতে ভেটো দিল।

আইএইএতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহসেন নাজিরি-আস্‌ল হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এই প্রস্তাবের কারণে তার দেশ এতদিন ওই বিশ্ব সংস্থাকে যে সহযোগিতা করে আসছিল তা বিঘ্নিত হবে। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই প্রস্তাবের মাধ্যমে কোনো কিছু অর্জন করা যাবে না। ইরানি জনগণের বিরুদ্ধে আরো বেশি নিষেধজ্ঞা আরোপ করার অজুহাত হিসেবে এই প্রস্তাব পাস করা হয়েছে।

এর আগে বুধবার প্রস্তাবটি আইএইএর নির্বাহী বোর্ডে উত্থাপন বা পাস হওয়ার আগে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছিলেন, তার দেশে কথিত ‘অঘোষিত’ পরমাণু স্থাপনা থাকার যে দাবি আইএইএ করেছিল তার ‘যুক্তিসঙ্গত’ জবাব ওই সংস্থাকে দেয়া হয়েছে। কিন্তু তারপরও আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে উত্থাপনের জন্য যে প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে তা ওই সংস্থার ‘সদিচ্ছার অভাব’ তুলে ধরেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page