November 11, 2026, 8:30 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। তার বৈঠক হতে পারে মার্কিন কংগ্রেসের স্পিকারের সঙ্গে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। বুধবার (২৯ মার্চ) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েন নিউ ইয়র্কে পৌঁছেছেন।

তবে তাইওয়ানের প্রশাসন জানিয়েছে, নিউ ইয়র্কে প্রেসিডেন্টের স্টপওভার। তিনি মধ্য আমেরিকার দুইটি দেশে যাবেন। এর মধ্যে গুয়াতেমালা আছে। গুয়াতেমালা তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (১ এপ্রিল) পর্যন্ত প্রেসিডেন্ট নিউ ইয়র্কে থাকবেন। মাঝে তিনি ক্যালিফোর্নিয়া যেতে পারেন। যেতে পারেন লস অ্যাঞ্জেলস। ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করতে পারেন।

যদিও এই বৈঠক সরকারি নয় বলেই দাবি করা হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্টের আমেরিকা সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চীন। চীনের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাই-ইং-ওয়েন যদি মার্কিন কংগ্রেসের স্পিকারের সঙ্গে দেখা করেন, তাহলে তার ফল ভালো হবে না।

চীন চরম ব্যবস্থা নেবে বলে হুমকি দেওয়া হয়েছে। ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত পুরো বিষয়টির দিকে নজর রাখছেন বলে জানানো হয়েছে। বস্তুত, এর কিছুদিন আগেই মার্কিন কংগ্রেসের তৎকালীন স্পিকার নান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন।

আমেরিকার এত বড় পদাধিকারী এর আগে কখনো তাইওয়ান সফর করেননি। ওই সফর নিয়েও চীন তুমুল ক্ষোভ প্রকাশ করেছিল। তাইওয়ানের উপকূলে সামরিক মহড়া শুরু করে দিয়েছিল। এবারও তারা তেমনই কিছু করতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে।

আমেরিকা অবশ্য এখনো এ নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি। চীন তাইওয়ানকে এক চীন নীতির অন্তর্গত করার চেষ্টা করছে। তাইওয়ান এবং হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন বলবৎ করা হয়েছে। তাইওয়ানকে আলাদা দেশের মর্যাদা দিতে তারা নারাজ।

কিন্তু তাইওয়ান পশ্চিমা দেশগুলোর সমর্থন পায়। তাদের সঙ্গে পৃথক বাণিজ্যিক সম্পর্ক আছে তাইওয়ানের। ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে, আমেরিকা তাহলে চুপ করে বসে থাকবে না।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page