October 8, 2026, 11:03 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

আযান শুনে নির্বাচনী জনসভায় ভাষণ বন্ধ রাখলেন রাহুল গান্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কর্নাটক রাজ্যে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার সময় আযান শুনে বক্তব্য থামিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ মে দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে সোমবার (১ মে) রাজ্যের তুমকুর জেলায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এসময় পাশের মসজিদ থেকে ভেসে আসে আযান। সঙ্গে সঙ্গে নিজের বক্তৃতা থামিয়ে দেন রাহুল। সমর্থকরা স্লোগান দেয়ার চেষ্টা করলে তাদেরকেও ইশারায় চুপ থাকার নির্দেশ দেন তিনি।

আযান শেষ হলে আবারও বক্তব্য দেয়া শুরু করেন তিনি। রাহুলের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে। চলতি মাসের ১০ তারিখ কর্নাটক রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য এটি, যেখানে বিজেপি ক্ষমতায় আছে।

ধর্ম-বর্ণে বৈচিত্রময় ভারতে প্রায়ই আযান চলাকালীন বক্তৃতা বন্ধ রাখতে দেখা যায় রাজনৈতিক নেতাদের। এর আগে বিজেপির নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকেও দেখা গেছে আযানের সময় বক্তৃতা বন্ধ রাখতে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page