November 26, 2026, 2:50 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আরব দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য পুতিনের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আরব লীগ এবং এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরব দেশগুলোর প্রতি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সহযোগিতা এবং লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত চলমান বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের প্রস্তাব দিয়েছেন।

আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলনের আগে সদস্য দেশগুলোকে সম্বোধন করে প্রেসিডেন্ট পুতিন বলেন, বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের প্রক্রিয়া জোরদার হয়েছে এবং এই প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো ক্রমবর্ধমান হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই অঞ্চলে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষের বসবাস রয়েছে।

পুতিন বলেন, আরব লীগ এবং এর সমস্ত সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বিশেষ করে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার জন্যে রাশিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

পুতিন বলেন, “আমরা মনে করি সিরিয়া ও লিবিয়ার সংকট এবং ইয়েমেন, ইসরাইল- ফিলিস্তিন দ্বন্দ্বসহ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সামরিক ও রাজনৈতিক ইসুগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনের ভিত্তিতে সমাধান হওয়া উচিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পরিপূর্ণ সম্মান রাখতে হবে।”

গতকাল মঙ্গলবার শেষ বেলায় আরব লীগের সম্মেলন শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে- ইসরাইল-ফিলিস্তিন এবং লিবিয়ার চলমান সংকট, ইয়েমেন, আঞ্চলিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, আরব লীগের ভেতরে সংস্কার এবং ইউক্রেন নিয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page