October 17, 2026, 11:54 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আরাভের প্রথম স্ত্রী মেহেরপুরের কেয়াও পুলিশ হত্যা মামলার আসামি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুবাইয়ের বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী পুলিশ হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভের প্রথম স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া। কেয়া মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবুল কালাম আজাদ ও মনোয়ারা খাতুন দম্পতির মেয়ে।

সম্প্রতি আরাভের দুবাইয়ে স্বর্ণের শোরুম উদ্বোধনের পর থেকে তার স্বজনসহ সহযোগিদের খোঁজখবর নেওয়া শুরু করেছে প্রশাসন। তারই ধারাবাহীকতায় গাংনী পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আরাভের প্রথম স্ত্রী কেয়ার খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে সেও  পুলিশ কর্মকর্তা খুনের মামলার আসামি।

গাংনী থানার এসআই জিল্লুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কেয়া নামের ওই মেয়ের সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে আরাভের প্রথম স্ত্রী কেয়াও পুলিশ কর্মকর্তা খুনের মামলার আসামি। তবে তিনি আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে বাইরে আছেন। মামলার আসামি হবার পর আরাভ কেয়াকে ডিভোর্স দেয়।

সম্প্রতি কেয়া সদর উপজেলার আমঝুপি গ্রামের শাহিন নামের একজনকে বিয়ে করে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানিয়েছেন কেয়ার বাবা আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ জানান, কেয়ার মা তার খালাতো বোন। নিজ বাড়ির পাশেই তার খালার বাড়ি।  ১৯৯৬ সালে মনোয়ারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর থেকেই তাদের সংসার জীবন ভালোই চলছিল। কিন্তু ২০০০ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি মামলায় জেল হয় তার। তখন কেয়ার বয়স মাত্র ৩ বছর। মাঝে মাঝে মেয়েকে নিয়ে তাকে জেলা খানায় দেখতে যেতেন তার স্ত্রী মনোয়ারা বেগম। কিন্তু দীর্ঘদিন জেলে থাকার কারণে তাদের সংসারে ফাটল ধরে। ২০১১ সালে জেল থেকে বের হয়ে আসেন আবুল কালাম। এসে শুনতে পান তার স্ত্রী তাকে তালাক দিয়েছে।

তারপর থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও পারেননি তিনি।

আবুল কালাম আজাদ আরও বলেন, স্ত্রী মনোয়ারা খাতুন বিয়ে করেন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের এক হোমিও চিকিৎসককে। পরে তারা ঢাকায় চলে যান। ২০১৩ সালে এসএসসি পাস করে কেয়া। তার মা তাকে বাবার অমতে ভর্তি করে দেন ঢাকার একটি ম্যাটস কলেজে। সেখানে চিকিৎসাবিদ্যায় ডিপ্লোমা করতেন কেয়া। ঢাকায় ভর্তি হবার কিছুদিন পরই শুনতে পান তার মেয়ে সম্পর্কে জড়িয়েছেন আপন (বর্তমান আরাভ খান) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে।

পরে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তার সথে। ২০১৪ ও ১৫ সালে স্বামীকে নিয়ে দুইবার গাড়াডোব গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসেন। তখন বিলাসবহুল জীবন যাপন করতো তারা।

এরপরই কিছুদিন যেতে না যেতেই খবর আসে কেয়া একটি পুলিশ হত্যা মামলার আসামি। পরে জেলেও যেতে হয় কেয়াকে। এ সময় আপন তালাক দেয় কেয়াকে। দীর্ঘ কয়েক বছর হাজত বাস করার পর ২০২২ সালে জামিনে মুক্তি পায় সে। পরে সদর উপজেলার আমঝুপি গ্রামের শাহিন নামের এক যুবককে বিয়ে করে। তারপর সে স্বামীর সঙ্গে মালয়েশিয়ায় চলে যায়।

গাঁড়াডোব গ্রামের আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন টোকন বলেন, কেয়া ও তার স্বামী অনেক আগে দুবার গ্রামে এসেছিল।  তারপর থেকে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মাঝে মধ্যে কেয়াকে ডিবি পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এসে খোঁজ খবর নিতো। এখন দেখছি কেয়া ও আরাভকে নিয়ে গ্রামের মানুষ খবর দেখার জন্য টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখছে। খবর নিচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মামলাটি ব্যাপক আলোচনায় আসার পর কয়েকদিন আগে ডিএমপি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে সুরাইয়া আক্তার কেয়ার খোঁজখবর নিতে একটি চিঠি দিয়েছে। খোঁজখবর নেওয়ার কাজ অব্যাহত আছে। তার সম্পর্কে অনেকেই ভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। কেউ বলছেন, দুবাই আছে আবার কেউ বলছেন মালয়েশিয়া। আমরা চেষ্টা করছি তার সঠিক অবস্থান জানার।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page