October 14, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আরেকটি যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা ইসরাইলের নেই : ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন: জ্যাক সুলিভানের স্বীকারোক্তির অর্থ হল আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা এবং জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল এবং থাকবে। এর পরিণতির দায়ভারও অবশ্যই তাদেরকে নিতে হবে।

আলী শামখানি তার ব্যক্তিগত টুইটার পেইজে লিখেছেন: জেক সুলিভান বলেছেন; ইরান যদি পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে, আমেরিকা তা মোকাবেলায় ইসরাইলের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন: ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত হবে না।

জ্যাক সুলিভান

ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া সাম্প্রতিক এক বক্তৃতায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন: তিনি তার ইসরাইলি সমকক্ষের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন। কনফারেন্স চলাকালে এমনকি নেতানিয়াহু নিজেও ওই কথোপকথনের একটি অংশে যুক্ত হয়েছিলেন। সুলিভান বলেছেন ইরানের কথিত পারমাণবিক তৎপরতা ঠেকাতে ওয়াশিংটন ইসরাইলসহ তার মিত্রদের সার্বিক সহযোগিতা দেবে। ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইউয়াফ গালান্তও নিজেদের অভ্যন্তরীণ সংকটের কথা বিবেচনায় না নিয়ে বলেছিলেন: ইসরাইল যে-কোনো উপায়ে ইরানের পারমাণবিকীকরণ রোধ করবে। জাতিসংঘ  নিরাপত্তা পরিষদ ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে বারবার প্রতিবেদন দেওয়ার পরও ইসরাইল এ ধরনের মন্তব্য করছে। ইরানও যথারীতি বলে আসছে কোনোরকম চাপের মুখে ইরান তাদের বৈধ অধিকার আদায় করা থেকে বিরত হবে না এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তিগুলোকে সহায়তা দিয়ে যাবে। সেইসঙ্গে ইসরাইলের যে-কোনো হঠকারিতার বিরুদ্ধে কঠোর জবাব দেবে। পর্যবেক্ষক মহলের বিশ্বাস ইহুদিবাদী শাসকগোষ্ঠী একটি যুদ্ধে প্রবেশ করার ক্ষমতা রাখে না। কারণ যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই।

তবে আমেরিকা কিংবা ইহুদিবাদী ইসরাইল যা-ই বলুক না কেন, ইরানের পরমাণু কর্মসূচি যে সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না সে কথা ইরান বরাবর্ বলে এসেছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে পরমাণু শক্তির বিচিত্র ব্যবহারের কথা চিন্তা করেই ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দেশের স্বার্থেই শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page