February 13, 2026, 1:30 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

আল্লাহতে বিশ্বাসী জাতি পরাশক্তিকে ভয় পায় না: ইরানি জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শত্রুদের ক্রমবর্ধমান চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইরানি জনগণের প্রশংসা করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, শত্রুরা যত বেশি ইরানের ওপর চাপ সৃষ্টি করবে এ জাতির প্রতিক্রিয়া হবে ততো কঠোর।

ইরানের উত্তরাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশের ওরুমিয়ে শহরে গতকাল (রোববার) এক সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে এ মন্তব্য করেন জেনারেল সালামি। ইরানি জনগণের ‘বিরল শক্তিমত্তা’র কথা উল্লেখ করে সালামি বলেন, “যে ফার্সি বছরটি চলে গেল সেটি ছিল শত্রুদের বিরুদ্ধে ইরানি জনগণের রুখে দাঁড়ানো এবং শত্রুকে হতাশ করে দেয়ার বছর।” ফার্সি বছর ২২ মার্চ থেকে শুরু হয়ে পরবর্তী বছরের ২১ মার্চ পর্যন্ত স্থায়ী হয়।

বিগত বছরগুলোতে ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুদের ‘নজিরবিহীন চাপ ও নানাবিধ শত্রুতার’ প্রতি ইঙ্গিত করে আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, মানব ইতিহাসে কোনো দেশের ওপর কেউ কখনও এত বেশি শত্রুতা ও চাপ সৃষ্টি করেনি।

জেনারেল সালামি বলেন, ইরানের বিরুদ্ধে বিগত ৪৪ বছরে যত অভিযান চালানো হয়েছে তার একটিও যদি বিশ্বের কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে চালানো হতো তাহলে সে দেশটির পতন ঘটত। কিন্তু ইরানি জনগণের ঈমান ও শক্তিমত্তার কারণে এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইরানের নাম আজ বিশ্বের বুকে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে।

জেনারেল সালামি বলেন, যে জাতি আল্লাহতে বিশ্বাস করে সে জাতি কোনো পরাশক্তিকে ভয় পায় না।#

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page