October 18, 2026, 5:46 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার ; আরব বিশ্বের ক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয় অধিকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভিডিও, যা নিয়ে ওঠে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ।

সংবাদমাধ্যম দ্য নিউ আরব ও টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের কট্টরপন্থি গোষ্ঠীর সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে “Next Year in Jerusalem, Messiah Now” শ্লোগান ব্যবহার করে আল-আকসা মসজিদ ধ্বংসের কল্পিত চিত্র দেখানো হয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওকে ‘অধিকৃত জেরুজালেমে ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে টার্গেট করার পদ্ধতিগত উসকানি’ বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় বলেছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ইসরায়েলকে তার বর্ণবাদী ও সম্প্রসারণবাদী পরিকল্পনায় উৎসাহিত করছে।

জর্ডান এ ঘটনাকে বর্ণনা করেছে “চরমপন্থি ও বর্ণবাদী উসকানি” হিসেবে। দেশটির সরকার জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি দখলদারদের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা অতীব উদ্বেগজনক এবং সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে।”

আরব দেশগুলো একযোগে এই প্রচারণার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর প্রতিক্রিয়া দাবি করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page