March 26, 2026, 5:27 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আল জাজিরার সম্প্রচার বন্ধ করলো ফিলিস্তিন কর্তৃপক্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন কর্তৃপক্ষ গতকাল বুধবার অনেকটা আকস্মিকভাবে ফিলিস্তিন অঞ্চলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের নিদেশ দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আল জাজিরা ‘উস্কানিমূলক সংবাদ’ সম্প্রচার করে আসছে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ‘ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আল জাজিরার সম্প্রচার, সমস্ত কর্মকান্ড এবং ফিলিস্তিনে তাদের অফিস বন্ধ করে দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

‘ওয়াফা’ জানিয়েছে, ‘আল জাজিরা জোর পূর্বক ফিলিস্তিনের আইন এবং নিয়মকানুন লঙ্ঘন করেছে। এছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন না পাওয়া পর্যন্ত অনুমোদিত সকল চ্যানেলের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারির কর্মকাণ্ড ও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

সংবাদ সংস্থা আরো জানিয়েছে, আল জাজিরা, মিথ্যা, বিভ্রান্তিকর, উস্কানিমূলক, বিদ্রোহমূলক সংবাদ প্রচার করে সারা বিশ্বে ফিলিস্তিন বিরোধী প্রচারণা চালাচ্ছে, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৈৗমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page