November 11, 2026, 9:57 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার চুক্তি করল যুক্তরাষ্ট্র ও কানাডা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। মূলত সরকারি স্বীকৃতি নেই বা অনুমোদনহীন সীমান্ত ক্রসিংগুলোতে পারাপারে ইচ্ছুক আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেবে দেশ দু’টি।

বেশ কয়েকটি মিডিয়া আউটলেটের বরাত দিয়ে শুক্রবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এই চুক্তির বিষয়ে ঘোষণা দেবেন বলে মার্কিন ও কানাডার মিডিয়া রিপোর্টে বলা হয়েছে।

বিবিসি বলছে, এই চুক্তির ফলে সীমান্তের উভয় পাশের কর্মকর্তারা এই ধরনের আশ্রয়প্রার্থীদের (কানাডা থেকে যুক্তরাষ্ট্রে বা যুক্তরাষ্ট্র থেকে কানাডায়) প্রবেশের চেষ্টার সময় ফিরিয়ে দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া সম্প্রতি কানাডা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী পারাপার বৃদ্ধি পেয়েছে।

মূলত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং কানাডার কুইবেক প্রদেশের মধ্যে অনুমোদনহীন বেসরকারী সীমান্ত ক্রসিং রক্সহাম রোডে অভিবাসীদের আগমন সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

অবশ্য চুক্তির একটি অংশ হিসাবে দক্ষিণ ও মধ্য আমেরিকায় নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা ১৫ হাজার অভিবাসীর জন্য নতুন একটি শরণার্থী প্রোগ্রাম তৈরি করবে কানাডা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

বিবিসি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্য এবং অভিবাসন সমস্যাগুলো সম্পর্কে সিরিজ আলোচনার জন্য ২৪ ঘণ্টার সফরে এখন কানাডার রাজধানী অটোয়াতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার যুক্তরাষ্ট্রে ফেরার আগে এই অভিবাসন চুক্তি ঘোষণা করার কথা রয়েছে তার।

মূলত এই চুক্তিটি উত্তর আমেরিকার এই দুই দেশের ২০০৪ সালের সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট নামক চুক্তির একটি সংশোধনী। ওই চুক্তি অনুসারে অভিবাসীদের প্রথম পৌঁছানো ‘নিরাপদ’ দেশে আশ্রয়ের দাবি করতে হবে, তা সেটি যুক্তরাষ্ট্র বা কানাডাই হোক না কেন।

তবে নতুন এই ব্যবস্থা সেফ থার্ড কান্ট্রি চুক্তির একটি ফাঁক বন্ধ করবে। যা মূলত অনানুষ্ঠানিক বা অনুমোদনহীন ক্রসিং পয়েন্টে সীমান্ত অতিক্রমকারীদের ফিরিয়ে দিতে কানাডাকে বাধা দেয়। আর এর ফলে রক্সহাম রোডের মতো জায়গা থেকে অভিবাসীদের কানাডায় প্রবেশ ঠেকাতে পারছিল না ট্রুডোর সরকার।

এছাড়া গত মাসে অভিবাসীদের যুক্তরাষ্ট্রের কানাডা সীমান্তে যাওয়ার জন্য বিনামূল্যে বাসের টিকিট দেওয়ার ঘোষণা দেয় নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, নতুন মার্কিন-কানাডা সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা কয়েক মাস ধরে স্থবির ছিল। মূলত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নিজস্ব অভিবাসী সংকটে জর্জরিত মার্কিন প্রশাসন ও কর্মকর্তারা কানাডার সঙ্গে এই চুক্তিটি নিয়ে পুনরায় কাজ করতে চাননি।

সংবাদমাধ্যমটি বলছে, নতুন মার্কিন-কানাডা চুক্তি দ্রুত কার্যকর হতে পারে কারণ এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page