November 5, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আসন্ন শীত টিকে থাকাই ইউক্রেনবাসীর জন্য বড় লড়াই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন শীত ইউক্রেনের জন্য মহাবিপদের কারণ হতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে ইউক্রেনবাসীর টিকে থাকাই সবচেয়ে বড় কাজ বলে মনে করছে সংস্থাটি। বিদ্যুৎকেন্দ্রে অব্যাহত রুশ হামলার প্রভাব, এবারের শীতে আরো প্রকট হবে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার অভিযানে ইউক্রেনের প্রায় অর্ধেক বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে  দেশটির অন্তত ১ কোটি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এবারের শীতে ইউক্রেনের কিছু কিছু এলাকার তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা হচ্ছে। এমন অবস্থায় দেশটির বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে ইউক্রেনীয়রা।

বিদ্যুৎ সংকটের কারণে এবারের শীতে ইউক্রেনের লাখ লাখ মানুষ ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে শীতে এসব অসহায় মানুষের একমাত্র লক্ষ্য হবে  যেভাবেই হোক বেঁচে থাকা।

ডব্লিউএইচওর পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ইউক্রেনের স্বাস্থ্য বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে অন্তত ৭শ’ ৩টি হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে ইউক্রেনের স্বাস্থ্যব্যবস্থা এখন সবচেয়ে বাজে সময়ের মধ্যদিয়ে যাচ্ছে বলে বলা হচ্ছে।

মৌলিক প্রয়োজন মেটানোর মতো তেল, বিদ্যুৎ এবং পানির অভাব দেখা দিয়েছে। ইউক্রেন এখন যুদ্ধের সবচেয়ে অন্ধকার দিনগুলোর মুখোমুখি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page