November 2, 2026, 3:55 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অপপ্রচার রোধে ইসিকে সহায়তা করবে ফেসবুক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপপ্রচার রোধ করতে চায় সরকার। এ কারণে ফেসবুকের প্রচারণা নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, ইসির নির্দেশনা মোতাবেক ফেসবুক কনটেন্ট ব্লক করবে।

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা’র বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বৈঠক করেছে। এসময় সংস্থাটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এইডান হেই এবং এজিনেন ফো।

অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচি অশোক কুমার দেবনাথ

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, মূলত ফেসবুকে যে অপপ্রচার হয়, তা প্রতিরোধে করণীয় নিয়েই আলোচনা করা হয়েছে। বিশেষ করে হেট স্পিচ, ভায়োলেশন টাইপের অপপ্রচারণা ডিলিট, রিমুভ করবে মেটা কর্তৃপক্ষ। ওখান থেকে তারা ব্লক করবে। কোনো ধরনের অপপ্রচার-সাম্প্রদায়িকতা, ঘৃণ্য কিছু– এ ধরনের অপপ্রচার তারা ব্লক করবে।

অশোক কুমার দেবনাথ বলেন, কোন ধরনের কনটেন্টে তারা বিধিনিষেধ আরোপ করবে সেজন্য তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখবে তারা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব।

এই সংবাদ প্রচারের পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে চলছে নানা সমালোচনা। নেটিজেনরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত ব্যক্তিগত ইচ্ছে কিংবা স্বাধীন মত প্রকাশে বাধা। কেউ কেউ বলছেন, পৃথিবীর উন্নত অনুন্নত এই মুক্ত বিশ্বে এ ধরনের সিদ্ধান্ত নাই। তাই এর সমালোচনা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে কথা হয় নির্বাচন বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর সঙ্গে। তিনি বলেন, ব্যক্তিগত মতামত প্রচার প্রকাশ অবশ্যই স্বাধীনতার প্রধান শর্ত। কিন্তু অবাধ স্বাধীনতার নামে অপপ্রচার হলে সেটা রাষ্ট্র সমাজ তথা দেশের জন্য ক্ষতিকর। আর জাতীয় নির্বাচনের মত সময়ে উন্নয়নশীল দেশগুলোতে আজকাল এ ধরনের অপপ্রচারের চেষ্টা চালায় কেউ কেউ। তাই সে সব বিবেচনায় এ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত প্রকৃতপক্ষে রাষ্ট্রের জন্যই লাভজনক। আর রাষ্ট্রের যেকোন লাভ দিন শেষে জনগণের জন্য কল্যাণ বয়ে আনে, এমনটাই মনে করেন ড. নাজমূল আহসান কলিমুল্লাহ।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page