September 19, 2026, 7:12 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের যোগ দেওয়া আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংগঠন আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছান তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে পাঁচদিনের এশিয়া সফরে বের হন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার মিশরে কপ-২৭ সম্মেলনে যোগ দেওয়ার পরপরই আসিয়ান সম্মেলনের উদ্দেশ্যে উড়াল দেন জো বাইডেন।

২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন। এ সম্মেলনে জো বাইডেন মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে আলোচনায় বসবেন।

অনেকের মতে, চীনের ক্রমবর্ধমান সামরিক ও প্রযুক্তিগত উত্থান মোকাবিলায় এশিয়া প্যাসিফিক দেশগুলোর সমর্থন পেতেই এ সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গেছে, পাঁচদিনের এ সফরে সোমবার (১৪ নভেম্বর) জি-২০ সম্মেলনে  জো বাইডেন প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করবেন। এর আগে রোববার আসিয়ান সম্মেলনে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে একই গালিচায় হাঁটবেন।

লি কেকিয়াং এর আগে বলেছিলেন, করোনা মহামারী ও ভিন্ন ভিন্ন ভৌগলিক অবস্থান থাকা সত্ত্বেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সম্পর্ক বেশ গভীর হয়েছে। এর ফলেই বেইজিংয়ের অর্থনীতি ক্রমবর্ধমান উন্নতি অর্জন করেছে। আশা করি, এ সম্পর্ক ভবিষ্যতেও ঠিক থাকবে।

বাণিজ্য যুদ্ধ ও তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কয়েক বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, তাইওয়ান ইস্যুতে চীনকে ‘কোনো ধরনের মৌলিক ছাড়’ দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, সোমবার নিশ্চিতভাবেই শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য ও তাইওয়ান নিয়ে আলোচনা হবে। তবে, অবশ্যই আমরা প্রতিযোগিতা চাই, সংঘাত নয়।

একই দিনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, বেইজিং ওয়াশিংটনের এ প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতামূলক সহযোগিতা বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: ব্লুমবার্গ

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page