March 5, 2026, 1:17 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইউএনজিএ’তে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের শুভেচ্ছা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : জাতিসংঘ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে।

প্রধান উপদেষ্টা চলতি বছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছর উদযাপন করছে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন।
এ বছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করছে- উল্লেখ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমার শুভেচ্ছা জানাচ্ছি।
সোমবার রাতে নিউইয়র্কে আসা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যায় বৈশ্বিক সংস্থার সঙ্গে বাংলাদেশের পাঁচ দশকের অংশীদারিত্বর উদযাপন উপলক্ষ্যে এক সংবর্ধনার আয়োজন করবেন।
ইউএনজিএ’তে অংশগ্রহণ উপলক্ষ্যে ড. ইউনূস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটি ড. ইউনূসের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
লুইস এক্স বার্তায় বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত; যখন আমরা আবার গুরুত্বের সাথে তরুণদের কথা শুনছি।’
উল্লেখ্য, ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার উদ্বোধন হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২৮ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত চলবে। অধিবেশন ৩০ সেপ্টেম্বর, সোমবার শেষ হবে।
এবারের সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য হল- ‘কাউকে পেছনে না ফেলা: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতিতে একযোগে কাজ করা।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page