October 9, 2026, 3:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবীতে ইতালিতে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ইতালির রাজধানী রোমের রাজপথে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অবসান ঘটানোর জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনেরও দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন যাতে দেশটির শ্রমিক ইউনিয়নের নেতারা এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ছিলেন। এছাড়া, বহু সংখ্যক ছাত্র ও মানবাধিকার কর্মীও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীরা রংধনু রঙের পতাকা বহন করেন এবং তাতে “শান্তি চাই, সহিংসতা নয়” এমন স্লোগান লেখা ছিল। এছাড়া “ইউক্রেনকে যথেষ্ট অস্ত্র দেয়া হয়েছে, আমরা যুদ্ধ চাই না, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়, কূটনীতি কোথায়”-এমন ধরনের নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা।

এই বিক্ষোভে ইতালির সাবেক প্রধানমন্ত্রী এবং ফাইভ স্টার পার্টির নেতা জিসেপে কোন্তে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page