August 1, 2026, 6:35 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে এস-৪০০ দেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তুরস্ক : তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্ক দাবি করেছে, মার্কিন সরকার রাশিয়ায় নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেয়ার জন্য আঙ্কারার প্রতি অনুরোধ জানিয়েছিল কিন্তু তুর্কি সরকার তা প্রত্যাখ্যান করেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রোববার তার দেশের হাবেরতুর্ক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, ওয়াশিংটন তুরস্কের সিদ্ধান্ত নেয়ার সার্বভৌম ক্ষমতায় অনধিকার চর্চা করতে চেয়েছিল বলে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

চাভুসওগ্লু বলেন, তারা যে প্রস্তাব দিয়েছিল তা ছিল আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা বলেছিল, এস-৪০০ আমাদেরকে দিয়ে দাও যাতে আমরা তা অন্য কোথাও মোতায়েন করতে পারি। যদি আমরা তাদের কথায় কান দিতাম তাহলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোথায় থাকত?

এরপর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ইউক্রেনের কাছে এস-৪০০ পাঠানোর অনুরোধ করেছিল এবং আমরা তাদেরকে না বলে দিয়েছি।”

এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, তুরস্ককে ইউক্রেনের কাছে এস-৪০০ সরবরাহ করতে রাজি করাতে ওয়াশিংটন আঙ্কারার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। কিন্তু তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্ককে বিপদে ফেলতে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এভাবে প্রত্যাহার করতে চায় না আঙ্কারা।#

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page