September 19, 2026, 8:22 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের চারটি অঞ্চলের বাসিন্দাদের জন্য রাশিয়ান পাসপোর্ট ইস্যু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কো বৃহস্পতিবার বলেছে, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সেপ্টেম্বরে চারটি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করার দাবির পর এসব অঞ্চলের বাসিন্দাদের ৮০ হাজারেরও বেশি রাশিয়ান পাসপোর্ট ইস্যু করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন কর্মকর্তা ভ্যালেন্টিনা কাজাকোভা বলেছেন ‘রুশ ফেডারেশনে চারটি অঞ্চলের সংযোজনের পর থেকে এবং আইন অনুসারে, ৮০ হাজারেরও বেশি মানুষ রাশিয়ান ফেডারেশনের নাগরিক হিসাবে পাসপোর্ট পেয়েছে।’
রাশিয়ান সংবাদ সংস্থার খবরে এ কথা বলা হয়।
সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল ডোনেটস্ক, লুগানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে  তথাকথিত গণভোট করে বলেছে, এসব অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার প্রজা হওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
পুতিন সেপ্টেম্বরেই মাসের শেষের দিকে ক্রেমলিনে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলোকে সংযুক্ত করেছিলেন, যদিও তার বাহিনী কখনই তাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেনি।
জাতিসংঘ ইউক্রেনের ভূমির ‘অবৈধ অধিগ্রহণের চেষ্টার’ নিন্দা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সীমান্তে রাশিয়ার ঘোষিত কোনো পরিবর্তনকে স্বীকৃতি না দেওয়ার’ আহ্বান জানিয়েছে। রাশিয়া তখন থেকে ইউক্রেনে তাদের নিয়ন্ত্রিত এলাকা হারিয়েছে।
নভেম্বরে মস্কো খেরসন থেকে সৈন্য প্রত্যাহার করে। একই নামে অঞ্চলের প্রধান শহর এবং  আঞ্চলিক রাজধানী খেরসন রাশিয়া ইউক্রেন আক্রমণে প্রথমে দখল করেছিল।
ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ক্রেমলিন ইউক্রেনীয়দের জন্য রাশিয়ান জাতীয়তা পাওয়া সহজ করে দিয়েছে এবং ইউক্রেনীয় পাসপোর্টধারীদের রাশিয়ায় অনির্দিষ্টকালের জন্য কাজের অনুমতি ছাড়াই বসবাস ও কাজ করার অনুমতি দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page