October 9, 2026, 5:56 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জন্য আরও ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে প্রদান করবে। বৃহস্পতিবার পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে।
পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো রাশিয়ার নির্মম ও নৃশংস হামলা ঠেকাতে  কিয়েভের জন্য আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
প্যাকেজটিতে চারটি স্বল্প-পাল্লার, অতি গতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই প্রথম এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেওয়া হচ্ছে।
এছাড়া প্যাকেজটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এইচএডব্লিইকে ক্ষেপণাস্ত্র রয়েছে যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ প্যাকেজের আওতায় কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page