September 21, 2026, 3:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জাপোরিঝিয়ায় ভয়াবহ রুশ হামলায় শিশুসহ ১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে ভয়াবহ রুশ হামলায় শিশুসহ কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন।

ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। শহরের বহু ভবন রুশ হামলায় বিধ্বস্ত হয়েছে।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের এক নারী ও দুই শিশু নিহত হয়েছেন। খেরসন অঞ্চলের পোনিয়াতিভকা গ্রামের একটি বাড়িতে আঘাত করে রাশিয়ার ছোড়া গোলা।

তবে, ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, বাখমুতে পরিস্থিতি কঠিন হলেও তা নিয়ন্ত্রণে আছে।

ইউক্রেনের সেনাপ্রধান বলেন, বাখমুত পুরোপুরি ঘেরাও করে ফেলতে চাইছেন তারা। তবে আমরা তা হতে দেব না। বাখমুতে গত কয়েক দিন ধরে চলছে তুমুল লড়াই। দুর্গের মতো শহরটিকে রক্ষা করবেন ইউক্রেনীয় সেনারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page