September 18, 2026, 3:56 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনার কথা জাতিসংঘে তুললো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডার্টি বোমা তৈরি এবং তা দেশের অভ্যন্তরে ব্যবহারের বিষয়ে ইউক্রেন পরিকল্পনা করছে বলে অভিযোগ আরো জোরালো করেছে রাশিয়া। বিষয়টি এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলেছে মস্কো।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এরইমধ্যে একটি খসড়া প্রস্তাব পরিষদের সদস্যদের মধ্যে বিতরণ করেছেন। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে নেবেনজিয়া এই খসড়া প্রস্তাবনা বিতরণ করলেন। খসড়া প্রস্তাবনায় কিয়েভের  ডার্টি বোমা তৈরি ও ব্যবহারের নানামুখী পরিকল্পনার কথা ডকুমেন্ট আকারে তুলে ধরা হয়েছে।

রাশিয়া বলছে, ইউক্রেন ডার্টি বোমা তৈরি করছে এবং নিজে দেশের জনগণের বিরুদ্ধে তা ব্যবহার করতে পারে। পরে এ সংক্রান্ত দায় রাশিয়ার ওপর চাপানোর পরিকল্পনা নিয়েছে কিয়েভ। রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিকাল প্রোটেকশন ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ডার্টি বোমা বানানোর শেষ পর্যায়ে রয়েছে ইউক্রেন।

এর একদিন আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু একই অভিযোগ করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও একই ধরনের অভিযোগ করেছেন।

মস্কো বলছে, ইউক্রেন তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন ডার্টি বোমা নিজ দেশের জনগণের ওপর ব্যবহার করে রাশিয়ার ওপর দোষ চাপাতে পারে। বিষয়টি নিয়ে সোমবার রাশিয়া জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে একটি চিঠি দিয়েছে। বোমা পরমাণু বোমার মতো ধ্বংসযজ্ঞ চালাতে পারে না তবে বিস্তীর্ণ এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page