November 10, 2026, 11:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ জন আটক যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটির সভাপতির পদ থেকে জাকিরকে বহিষ্কার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারের দালালসহ ৬ জন আটক ও মাদক উদ্ধার ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের দিনিপ্রো শহরের আবাসিক এলাকায় রুশ বিমান হামলায় ২০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকায় শনিবার মধ্য রাতে বিমান হামলায় ২০ জন আহত হয়েছে এবং তিন শিশু গুরুতর অবস্থায় রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করে বলেছেন, ধ্বংসস্তুপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে।
ইউক্রেনের উপর রাশিয়ার বিমান হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃদ্ধি পেয়েছে।
কিয়েভ কয়েক মাস ধরে বলেছে, তারা মস্কোর দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে তারা হারিয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধার করতে চায়।
জেলেনস্কি বলেছেন, শনিবারের হামলা দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে।
শনিবার জেলেনস্কি ফেসবুক পোস্টে বলেছেন, ‘রাশিয়ানরা শহর আক্রমণ করেছে।’
‘তারা দুটি দোতলা আবাসিক ভবনের মধ্যে হামলা করেছে। দুর্ভাগ্যবশত, ধ্বংসস্তুপের নিচে লোকজন আটকা পড়ে রয়েছে।’
জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসপ্রাপ্ত ভবনে অনুসন্ধান চালাচ্ছেন।
দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেছেন, ‘ফিধোরোডনেনস্কা সম্প্রদায়ের পাঁচ শিশু শত্রুর হামলায় আহত হয়েছে।’
‘তিন ছেলের অবস্থা এখন গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন। তারা অপারেশন কক্ষে আছেন।’
তিনি বলেন, ‘আহতের মোট সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এর মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি আছে।’
‘উদ্ধারকারীরা একটি ছিন্নভিন্ন ঘরের ধ্বংসস্তুপের নিচে লোকজনের সন্ধান অব্যাহত রেখেছে। সম্ভবত সেখানে একটি শিশু রয়েছে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page