October 14, 2026, 6:55 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের প্রক্সি যুদ্ধের ধারণা প্রত্যাখ্যান করলেন রিপাবলিকান আইনপ্রণেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন রিপাবলিকান দলের অন্তত ১৯ জন আইনপ্রণেতা ইউক্রেনে আমেরিকার প্রক্সি যুদ্ধ পরিচালনার ধারণা নাকচ করেছেন। একই সঙ্গে তারা কিয়েভকে অনিয়ন্ত্রিতভাবে সাহায্য দেয়ার পরিবর্তে নিয়ন্ত্রণ আরোপের পক্ষে মত দিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেনকে লেখা এক চিঠিতে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেটের ১৯ জন সদস্য ইউক্রেন যুদ্ধের ব্যাপারে তাদের এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। মার্কিন আইনপ্রণেতারা বলছেন, ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করা উচিত হবে না।

মার্কিন এসব আইনপ্রণেতা তাদের চিঠিতে আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত হওয়া কৌশলগতভাবে আমেরিকার কোনো স্বার্থ রক্ষা করে না বরং এতে যুদ্ধের ঝুঁকি বেড়ে যায় এবং তা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে।

চিঠিতে সই করেছেন ইউটাহর সিনেটর মাইক লি এবং কেন্টাকি সিনেটর র‍্যান্ড পল-সহ অন্য আইনপ্রণেতারা। গত বৃহস্পতিবার তারা এই চিঠি প্রেসিডেন্ট বাইডেনের কাছে পাঠিয়েছেন।

চিঠিতে তারা বলেছেন, “অবশ্যই অনিয়ন্ত্রিতভাবে ইউক্রেনের কাছে সামরিক সাহায্য পাঠানোর অবসান ঘটাতে হবে এবং আমরা কঠিনভাবে ভবিষ্যতে এই ধরনের সাহায্য সহযোগিতার বিরোধিতা করবো যদি না তা কূটনৈতিকভাবে সংকট সমাধানের কোনো উদ্যোগ হয়। তারা চিঠিতে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, দ্রুতগতিতে যুদ্ধ অবসানের পরিকল্পনা না থাকলে ইউক্রেনকে সহযোগিতা দেয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page