November 26, 2026, 1:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের ঘোষণা দিলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক চলমান ইউক্রেন যুদ্ধের প্রতি দৃঢ় সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) তিনি বিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, নতুন প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত ব্রিটিশ সরকারের সমর্থন ইউক্রেনের জন্য আগের মতই থাকবে এবং কিয়েভ সরকারের প্রতি সংহতি অব্যাহত থাকবে।

ওই মুখপাত্র বলেন, সুনাক এবং জেলেনস্কি দুজনই এ বিষয়ে একমত যে, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে। ঋষি সুনাক ও  ভলোদিমির   জেলেনস্কি খুব শিগগিরই সাক্ষাতে মিলিত হবেন বলে ওই মুখপাত্র জানান।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে টেলিফোন কল পেয়েছেন বলে স্বীকার করেছেন। জেলেনস্কি বিশ্বাস করেন, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় কিয়েভের সাথে লন্ডনের সম্পর্ক জোরদার হবে।

গতকাল দিনের প্রথম ভাগেই ঋষি সুনাক নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এ নিয়ে চলতি বছরে ব্রিটেনে তিন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে লিজ ট্রাস মাত্র ৪৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বৃটেনের ইতিহাসে স্বল্পতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটেনে যে অর্থনৈতিক টালমাটাল অবস্থা তৈরি হয়েছে তা সামাল দিতে সরকারগুলো হিমশিম খাচ্ছে এবং এ কারণেই লিজ ট্রাস সরকারের পতন হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page