October 16, 2026, 11:10 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের বাখমুতের প্রধান কেন্দ্রে পৌঁছে গেছে রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ডনবাস প্রদেশের বাখমুত শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে রুশ বাহিনী। শুক্রবার (৭ এপ্রিল) গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ‘গত কয়েকদিনে রুশ বাহিনী বাখমুত যুদ্ধে আবারও মোমেন্টাম খুঁজে পেয়েছে। ২০২৩ সালের মার্চের শেষ দিক বাখমুতে রুশ বাহিনীর অগ্রসর থমকে ছিল।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কিন্তু রাশিয়া আরও সাফল্য পেয়েছে এবং এখন সম্ভবত শহরের কেন্দ্রে পৌঁছে গেছে  এবং রুশ সেনারা বাখমুতকা নদীর পশ্চিমতীর দখল করেছে। এতে করে ইউক্রেনের রসদ পরিবহনের ০৫০৬ রুটটি চরম ঝুঁকিতে পড়ে গেছে। রাশিয়ার এয়ারবোর্নসহ সাধারণ সেনাবাহিনীর সদস্যরা খুব সম্ভবত আবারও এই এলাকায় জড়ো হয়েছে এবং রাশিয়া আবারও এই এলাকায় মর্টার ছুড়ছে।’

এছাড়া ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন বাখমুতকে ঘিরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল সেটি তারা মিটিয়ে ফেলেছেন।

এ ব্যাপারে দেশটির গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, ‘খুব সম্ভবত, স্থানীয়ভাবে ওয়াগনার গ্রুপ এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমান্ডাররা তাদের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসন করেছেন এবং নিজেদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করেছেন।’

এদিকে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর সেপ্টেম্বরে কথিত গণভোট আয়োজন করে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর ডনবাস প্রদেশের দোনেৎস্কের বাখমুত শহর দখলে প্রাণপণ লড়াই শুরু করে রুশ বাহিনী। শুধুমাত্র এ শহরের নিয়ন্ত্রণের জন্য ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে ১০ মাস যুদ্ধ করেছে তারা।

পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, বাখমুত অঞ্চল হিসেবে এতটা গুরুত্বপূর্ণ না। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যদি রুশ সেনারা বাখমুতে পৌঁছে যায় তাহলে তারা আরও বড় দু’টি শহরের দখল নেবে। এ কারণে অসংখ্য সেনা হতাহত হলেও বাখমুতে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন জেলেনস্কি। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page