September 19, 2026, 1:12 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ : আটক সেনাদের হত্যা করেছে কিয়েভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার একদল আটক সেনাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে ইউক্রেনের সেনারা। শুক্রবার ইউক্রেনের বিরুদ্ধে এই ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে রাশিয়া।

সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রুশ সেনারা একটি বাড়ি থেকে বেরিয়ে এসে একে একে আত্মসমর্পণ করছে। আর ওই ভিডিও থেকে জানা যায় যে, এই সেনাদের যুদ্ধক্ষেত্রে নয় বরং আত্মসমর্পণের পর হত্যা করা হয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

এরপরেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনারা ইচ্ছাকৃতভাবে ঠাণ্ডা মাথায় এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়। মস্কো বলেছে, এটিই ইউক্রেনের প্রথম এবং একমাত্র যুদ্ধাপরাধ নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধের সময় আত্মসমর্পণ করা সেনাদের আহত করাও যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।
ইউক্রেনের তরফ থেকে এই ভয়াবহ অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রাশিয়াপন্থী ব্লগাররা ওই ইউক্রেনীয় সেনাদেরও চিহ্নিত করে ছবি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইউক্রেনের ৮০তম এয়ারবর্ন অ্যাসল্ট ব্রিগেডের সদস্যরাই এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত।
ইউক্রেনে অবস্থিত জাতিসংঘ মিশন থেকে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের বিরুদ্ধেই বন্দী নির্যাতনের রিপোর্ট প্রকাশ করা হয়। যুদ্ধের প্রথম থেকেই দুই দেশের বিরুদ্ধেই একাধিক যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে। দুই পক্ষই একে অপরকে যুদ্ধের নিয়মনীতি না মানার জন্য দায়ী করছে। যদিও গত ৯ মাসের যুদ্ধে বন্দী বিনিময় খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল। কিন্তু এভাবে রাশিয়ার সেনাদের হত্যার বিষয়টি সামনে আসার পর এই প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page