July 22, 2026, 4:36 am
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সংঘাতময় এলাকায় ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠালো রাশিয়া 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু শুক্রবার বলেছেন, তিন লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে। গত সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

পুতিনের সঙ্গে এক বৈঠকে শোইগু বলেন, আপনি ৩ লাখ সেনা সমাবেশের যে কাজ দিয়েছেন তা সম্পন্ন হয়েছে। নতুন করে পদক্ষেপের আর পরিকল্পনা হয়নি। এই সময় তিনি বলেন, সংঘাতময় এলাকায় ইতোমধ্যে ৮২ হাজার সেনাকে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪১ হাজার সেনাকে ইউনিটে মোতায়েন করা হয়েছে।

শোইগু বলেন, বাকি দুই লাখ ১৮ হাজার সেনা এখন প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়া পুতিন ইউক্রেনে যুদ্ধের জন্য যেসব রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে তাদের উদ্দেশে বলেন, কর্তব্যের প্রতি তাদের আত্মত্যাগ, দেশপ্রেম, আমাদের দেশ রক্ষা, তাদের বাড়িঘর, পরিবার, দেশের নাগরিক ও আমাদের জনগণকে রক্ষা করার জন্য তাদের যে দৃঢ়সংকল্প এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ২৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page