November 26, 2026, 8:00 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ ; গুপ্তচর সংস্থার ৯ সদস্য আটক করেছে রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে থেকে ইউক্রেনের গুপ্তরচর সংস্থার নয় সদস্যকে আটক করা হয়েছে। এসব গুপ্তচর খেরসন অঞ্চলে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল কিন্তু রুশ সামরিক বাহিনী তাদের আটক করে সে পরিকল্পনা নস্যাৎ করে দেয়।

এই গ্রুপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়েছিল। খেরসন অঞ্চলে আটক হওয়া ইউক্রেনের ওই নয় নাগরিক গোয়েন্দা বাহিনীতে কাজ করতো। তাদেরকে অপারেশনে পাঠিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দূরবর্তী স্থানে থেকে মিশন পর্যবেক্ষণ করছিলেন।

নয় সদস্যকে আটকের পাশাপাশি রাশিয়ার সেনারা পাঁচ কিলোগ্রাম বিস্ফোরক বোঝাই একটি ব্যাগ, বৈদ্যুতিক ডেটোনেটর, তিনটি গ্রেনেড, কয়েকটি ছোট আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। এর পাশাপাশি তাদের কাছ থেকে গোয়েন্দাবৃত্তির আরো কিছু উপাদান উদ্ধার করা হয়েছে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে তারা একটি বিস্ফোরক বোঝাই গাড়িও উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে- আটক ব্যক্তিরা এই গাড়ি হামলার কাজে ব্যবহারের জন্য রেখেছিল। আটক ব্যক্তিদের সবাইকে কারাগারে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page